প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
19
শনিবার ২১, মার্চ ২০২৬ -- : -- --
লেবাননের রাজধানী বৈরুতের হাজমিয়েহ এলাকায় একটি আবাসিক বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতভর চালানো এসব হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
ইরান আগ্রাসনের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের হাজমিয়েহ এলাকায় একটি আবাসিক বোমা হামলা চালিয়েছে ইসরাইল। আজ বুধবার (৪ মার্চ) ভোরে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়। গুপ্তহত্যার লক্ষ্যে এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈরুতের হাজমিয়েহ ও বাবদা এলাকার মধ্যে অবস্থিত হোটেলটি। এখনও হতাহতের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরাইলি সেনাবাহিনী এখনও নির্দিষ্ট করে বলেনি যে, তারা কাকে বা কি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
এর আগে গত রাতভর হামলায় চলেছে আবাসিক ভবনে এবং দক্ষিণে সাদিয়াত নামে একটি গ্রামে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এসব হামলায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন।