প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
33
বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --
শায়খ আহমাদুল্লাহ
ইহুদিবিদ্বেষী মন্তব্যের অভিযোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল করা হয়েছে। এই তথ্য জানিয়েছে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শায়খ আহমাদুল্লাহ সিডনিতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল গত শনিবার (৩ এপ্রিল)। কিন্তু এর আগে তার পুরোনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়। ভিডিওতে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা অত্যন্ত জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য দায়ী ইহুদিরা।’ এই বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করে। যদিও তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন।
ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে।
শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়া সফর করেছিলেন। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় তার বক্তৃতা হওয়ার কথা ছিল।
এর আগে একই অভিযোগের কারণে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির ভিসাও অস্ট্রেলিয়া বাতিল করেছিল।